তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

Tarique Rahman - Anwar Ibrahim
অনলাইন ডেস্ক ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৫২ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৫২ অপরাহ্ন
তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
সংগৃহীত ছবি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

ফোনালাপে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান এবং দেশের  উন্নয়ন ও সমৃদ্ধির জন্য একসঙ্গে এগিয়ে যাওয়ার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন।