শ্রম অধিদপ্তরে চাকরি

Job in the Department of Labor
অনলাইন ডেস্ক ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৫০ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৫০ অপরাহ্ন
শ্রম অধিদপ্তরে চাকরি
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। .............সংগৃহীত ছবি

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রেডে ৬৯ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৩ ফেব্রুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: শ্রম অধিদপ্তর

পদসংখ্যা: ১৩টি 

লোকবল নিয়োগ: ৬৯ জন

পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ০১টি 

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: হিসাবরক্ষক

পদসংখ্যা: ০১টি 

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) 

শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষা (বাণিজ্য) বিভাগে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১৪টি 

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: ল্যাবরেটরি টেকনিশিয়ান

পদসংখ্যা: ০৮টি 

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) 

শিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: লাইব্রেরি সহকারী

পদসংখ্যা: ০৪টি 

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) 

শিক্ষাগত যোগ্যতা: গ্রন্থাগার বিজ্ঞান, তথ্য বিজ্ঞান বা গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।

পদের নাম: পরিবার কল্যাণ পরিদর্শিকা

পদসংখ্যা: ১৮টি 

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: অডিওভিজ্যুয়াল অপারেটর

পদসংখ্যা: ০২টি 

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) 

শিক্ষাগত যোগ্যতা:  স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: ফার্মাসিস্ট

পদসংখ্যা: ০৩টি 

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫) 

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ০২টি 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) 

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: নার্স

পদসংখ্যা: ০৮টি 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) 

শিক্ষাগত যোগ্যতা: নার্সিং বিষয়ে ডিপ্লোমা

পদের নাম: ডিসপেন্সারি অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ০৫টি 

বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী

পদসংখ্যা: ০২টি 

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) 

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: আয়া (মহিলা)

পদসংখ্যা: ০১টি 

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৫ মার্চ ২০২৬