শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে নির্বাচনের তারিখ ঘোষণা

Announcement of election date
অনলাইন ডেস্ক ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:১২ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:১২ অপরাহ্ন
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে নির্বাচনের তারিখ ঘোষণা
সংগৃহীত ছবি

শেরপুর-৩ আসনের স্থগিত নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ভোটগ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের আগেই তফসিল ঘোষণা করা হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে নির্বাচন কমিশনার (ইসি) মো. আব্দুর রহমানেল মাছুউদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, নির্বাচনের তারিখ ও সার্বিক প্রস্তুতির বিষয়টি আজই আমাদের সচিব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। তিনিই কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সারা দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগমুহূর্তে শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কোনো বৈধ প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত হলে সেখানে পুনরায় নতুন তফসিল ঘোষণা করতে হয়।

অন্যদিকে, সাধারণ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ থেকে জয়লাভ করেন। পরে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী, স্পিকার আসনটি শূন্য ঘোষণা করার পর ৯০ দিনের মধ্যে সেখানে উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।