আঘাত পেয়ে হাসপাতালে হুসাইন তালাত

Hussain Talat
অনলাইন ডেস্ক ১৩ মার্চ ২০২৬ ০৯:১৫ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ১৩ মার্চ ২০২৬ ০৯:১৫ অপরাহ্ন
আঘাত পেয়ে হাসপাতালে হুসাইন তালাত
__সংগৃহীত ছবি

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় আঘাত পেয়েছেন পাকিস্তানের হুসাইন তালাত। লিটন দাসের খেলা শটে বাউন্ডারি লাইনে চার বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। 

পাকিস্তানের দেওয়া ২৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পেসারদের তোপে শুরু থেকেই ধুঁকতে থাকে বাংলাদেশ। দলীয় ১৩ রানের মধ্যে জোড়া উইকেট হারায় টাইগাররা। তানজিদ হাসান তামিম ৭ বলে ১ ও সাইফ হাসান ১২ বলে ১২ রান করে আউট হন। 

এরপর নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন দাস। তবে রানের খাতা খোলার আগেই শাহীন আফ্রিদির বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান শান্ত। 

এরপর ক্রিজে আসেন তাওহিদ হৃদয়। ষষ্ঠ ওভারে মোহাম্মদ ওয়াসিমের করা দ্বিতীয় বলে লিটন দারুণভাবে অফ-সাইডে পাঞ্চ করলেন। কাভার থেকে সেটা চার হওয়া থেকে বাঁচানোর জন্য ছোটেন পাকিস্তানি ফিল্ডার হুসাইন তালাত। ছুটে গিয়ে বাউন্ডারি লাইনের কাছ থেকে ফ্লিট করে বলটি ভেতরে টেনে পাঠান, তবে শেষ পর্যন্ত সেটা চার হয়ে যায়। বরং তালাত নিজে গুরুতর আহত হন।

বল মাঠের ভিতরে পাঠানোর পর নিজেকে সামলাতে পারেননি তালাত। বাউন্ডারি লাইনের কাছে থাকা গ্যালারির দেওয়ালে আঘাত লাগার পরে ঘুড়ে পড়ে যান। তখন মাথায় ও ঘাড়ে বাজেভাবে আঘাত পান। ম্যাচ রেফারি, ফিজিও ও মেডিকেল টিম দ্রুত তালাতের কাছে পৌছান। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় তিনি উঠতেও পারছিলেন না।

পরে তাকে স্ট্রেচারে করে স্টেডিয়ামের মূল গেটে নেওয়ার পর অ্যাম্বুলেন্সে তোলা হয়। এরপর সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আঘাত গুরুতর বলে জানা গেছে। তার কাঁধের হাড় আলাদা হয়ে গেছে।