র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন

RAB-CID-SB major changes
অনলাইন ডেস্ক ১৬ মার্চ ২০২৬ ০৩:২২ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১৬ মার্চ ২০২৬ ০৩:২২ অপরাহ্ন
র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন
__সংগৃহীত ছবি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ তিনটি ইউনিটের বিশেষ শাখার (এসবি) প্রধান পদে পরিবর্তন এনেছে সরকার।

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (এইচআরএম) সরদার নুরুল আমিনকে বিশেষ শাখার (এসবি) প্রধান করা হয়েছে।

এছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে সিআইডির প্রধান করা হয়েছে।