টেলিযোগাযোগ অধিদপ্তরে চাকরি

Jobs in the Department of Telecommunications
অনলাইন ডেস্ক : ২৪ মার্চ ২০২৬ ০১:৫৩ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ২৪ মার্চ ২০২৬ ০১:৫৩ অপরাহ্ন
টেলিযোগাযোগ অধিদপ্তরে চাকরি
টেলিযোগাযোগ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। --সংগৃহীত ছবি

টেলিযোগাযোগ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দুটি পদে ৩১ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৬ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: টেলিযোগাযোগ অধিদপ্তর

পদসংখ্যা: ০২টি 

লোকবল নিয়োগ: ৩১ জন 

পদের নাম: পিএ কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ০৬টি 

বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে শব্দের গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ।

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ২৫টি 

বেতন: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ 

বয়সসীমা: ১ মার্চ ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছর হতে হবে।

আবেদন ফি: ১ নং পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা এবং ২ নং পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা জমা দিতে হবে। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৬ এপ্রিল ২০২৬