চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টার উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে রহনপুর পূবালী ব্যাংক পিএলসি শাখার আওতায় সেলফ সার্ভিস সেন্টার (ইলেকট্রনিক্স বুথ) উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে র্যালি, মতবিনিময় সভা, তিন দিনের ক্যাম্পিং অনুষ্ঠিত। সোমবার সকালে গোমস্তাপুর বাস স্ট্যান্ড সেল সার্ভিস সেন্টার থেকে একটি র্যালি বেরিয়ে গোমস্তাপুর বাস স্ট্যান্ডের বিভিন্ন এলাকার ঘুরে মতবিনিময় সভায় যোগদেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী আঞ্চলিক ব্যবস্থাপক সাজিদুর রহমান। রহনপুর পূবালী ব্যাংক অফিসার মিঠন মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক শাহাদাত হোসেন। আরো বক্তব্য রাখেন এমপি প্রতিনিধ উপজেলা জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, গোমস্তাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক, সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক আবু জাফর, বিশিষ্ট ব্যবসায়িক তরিকুল ইসলাম ফিন্টু, অবসরপ্রাপ্ত শিক্ষক ও জামায়াত নেতা আনোয়ারুল ইসলাম, গ্রাহক সুলতানা খাতুন, জুলফিকার ইসলাম জয় কুমার নন্দি ও আপাল ঘোষসহ অন্যরা। বক্তারা তাদের বক্তব্য নগদ টাকা ছাড়াই অ্যাপস ও হাতের আঙ্গুলের ছাপ দিয়ে লেনদেনের বিষয়টি তুলে ধরেন।
।