আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা লিগ, ৬ ভেন্যুতে খেলা

Playing at 6 venues
অনলাইন ডেস্ক ০৩ মে ২০২৬ ০৮:২৫ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ০৩ মে ২০২৬ ০৮:২৫ অপরাহ্ন
আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা লিগ, ৬ ভেন্যুতে খেলা
--সংগৃহীত ছবি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুমের খেলা মাঠে গড়াতে যাচ্ছে আগামীকাল সোমবার থেকে। এবারের মৌসুমে ম্যাচগুলো ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এমনকি প্রতিযোগিতার ফরম্যাটেও এসেছে বড় পরিবর্তন। যেখানে এবারের লিগ পর্ব হবে একক রাউন্ড ভিত্তিক অর্থাৎ কোনো সুপার লিগ ও রেলিগেশন লিগ থাকছে না। সবমিলিয়ে এবারের আসরে মোট ৬৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এ ছাড়া এবারের আসরে ড্রেসিংরুমে থাকছে না ফোন ব্যবহারের নিয়ম। দুপুরে খাবারে থাকবে ভিন্নতা। আগে প্রতি রাউন্ডে খেলা হতো ২ দিনে। ১২ দলের মধ্যে ৬ দল খেলত প্রথম দিন। পরের দিন খেলত বাকি ৬ দল। কিন্তু এবার একদিনেই ১২ দল খেলবে, প্রতি রাউন্ড হবে একদিনে। প্রতিদিন ১২ প্রতিযোগী দল মাঠে নামবে ৬টি ভিন্ন মাঠে। 

আগামীকাল সোমবার ৬ মাঠে খেলা অনুষ্ঠিত হবে। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী খেলবে ঢাকা লেপার্ডসের বিপক্ষে। খেলাটি হবে বসুন্ধরার বাংলাদেশ স্পোর্টস কমপ্লেক্স মাঠে। গতবারের রানার্সস-আপ মোহামেডানের প্রথম ম্যাচের প্রতিপক্ষ মিরপুর সিটি ক্লাব। এ ম্যাচটি হবে বিকেএসপির তিন নম্বর মাঠে। ইউল্যাব মাঠে মুখোমুখি হবে গাজী গ্রুপ ক্রিকেটার্স আর ব্রাদার্স ইউনিয়ন।

৩০০ ফুট পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমি মাঠে মোকাবিলা করবে লিজেন্ডস অব রূপগঞ্জ আর রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান মাঠে অগ্রণী ব্যাংকের সাথে লড়বে গুলশান ক্রিকেট ক্লাবের। অন্যদিকে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের সাথে মুখোমুখি হবে ঢাকা লিজেন্ডস। ভেন্যু বিকেএসপির ৪ নম্বর মাঠ। সবকটি ম্যাচ শুরু হবে সকাল নয়টায়।