আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি

Jobs at Al-Arafah Islamic Bank
অনলাইন ডেস্ক ০৫ মে ২০২৬ ০৪:২৭ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ০৫ মে ২০২৬ ০৪:২৭ অপরাহ্ন
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।--সংগৃহীত ছবি

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের বেসরকারি খাতে ইসলামী শরিয়াভিত্তিক বাণিজ্যিক ব্যাংকটি হেড অব অডিসি বিজনেস পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ০৫ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি

পদের নাম: হেড অব অডিসি বিজনেস 

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট সেক্টেরে কাজের দক্ষতা 

অভিজ্ঞতা: কমপক্ষে ৭ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৬ মে ২০২৬