রাজশাহী জেলা পরিষদ প্রশাসকে “বিশ্বের শ্রেষ্ঠ নারী নেত্রীর তালিকায় আছেন বেগম খালেদা জিয়া” বই উপহার প্রদান

"Begum Khaleda Zia is on the list of the best female leaders in the world"
নিজস্ব প্রতিবেদক : ২০ মে ২০২৬ ০৪:৪৪ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক : ২০ মে ২০২৬ ০৪:৪৪ অপরাহ্ন
রাজশাহী জেলা পরিষদ প্রশাসকে “বিশ্বের শ্রেষ্ঠ নারী নেত্রীর তালিকায় আছেন বেগম খালেদা জিয়া” বই উপহার প্রদান
রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও বই উপহার প্রদান অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও বই উপহার প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ের কক্ষে বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক ড. মো. মতিউর রহমান তাঁর রচিত “বিশ্বের শ্রেষ্ঠ নারী নেত্রীর তালিকায় আছেন বেগম খালেদা জিয়া” শীর্ষক গ্রন্থটি রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা)-এর হাতে তুলে দেন।

এ সময় জেলা পরিষদের প্রশাসক লেখকের সাহিত্য, গবেষণা ও শিক্ষাক্ষেত্রে অবদানের প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে গবেষণাধর্মী লেখালেখি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

লেখক অধ্যাপক ড. মো. মতিউর রহমান নওগাঁ জেলার আত্রাই উপজেলার খড়সতি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন এবং প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে তিনি এম.ফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার বিষয় ছিল উপযোগিতাবাদ ও চারুকলায় রবীন্দ্রনাথের প্রতিকৃতি।

তিনি দীর্ঘদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন এবং বর্তমানে আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ‘রবীন্দ্র জার্নাল’ ও ‘দ্রোহী জার্নাল’-এর প্রতিষ্ঠাতা। এ পর্যন্ত তাঁর তিন শতাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং তিনি একশত তেষট্টিটি গ্রন্থ রচনা করেছেন। সাহিত্য, দর্শন ও রবীন্দ্র গবেষণায় তাঁর অবদান বিশেষভাবে প্রশংসিত।