থিম ওমর প্লাজায় বাটার নতুন শো-রুমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
Butter's new showroom opens at Theme Omar Plaza
নগরীর থিম ওমর প্লাজায় লেভেল-৪ এ বাটার নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন ফিতাকেটে এ শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি শো-রুম ঘুরে দেখেন।
উদ্বোধনকালে বাটা ডিস্ট্রিক ম্যানেজার মাহমুদুর রহমান শো-রুমের ম্যানেজার বুলবুল আহমেদসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।