নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যাগে শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও অর্থ বিতরণ

Eid goods and money distribution
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ২৩ মে ২০২৬ ১২:১০ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ২৩ মে ২০২৬ ১২:১০ অপরাহ্ন
নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যাগে শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও অর্থ বিতরণ
নওগাঁর নিয়ামতপুরে বেসরকারি সংস্থা (এনজিও) ঘাসফুল উদ্যােগে শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও অর্থ বিতরণ করা হয়েছে।

নওগাঁর নিয়ামতপুরে বেসরকারি সংস্থা (এনজিও) ঘাসফুল উদ্যােগে শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও অর্থ বিতরণ করা হয়েছে।

 শুক্রবার   (২২ মে) বিকেলে উপজেলা সদরের উত্তরবাড়ি এলাকায় অবস্থিত ঘাসফুল পরিচালিত ফস্টার চিলড্রেন কেয়ার সেন্টারের ১৫ জন এতিম শিশুদের মাঝে এ  ঈদ সামগ্রী ও অর্থ বিতরণ করা হয়৷ 

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।  সভাপতিত্ব করেন ঘাসফুল সামাজিক উন্নয়ন কর্মসূচির সহকারী পরিচালক কে এম জি রব্বানি বসুনিয়া। 

উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মো. কহিনূর ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন  নিয়ামতপুর জোনের ভারপ্রাপ্ত জোনাল ম্যানেজার মো. আনোয়ার হোসেন, এলাকা ব্যবস্থাপক মো.  শরিফুল ইসলাম,শাখা ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম,  শিক্ষিকা মোছা. আফছানা মিমি প্রমুখ। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে  ঘাসফুলের মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের অসহায় শিশুদের পাশে দাঁড়ানো শুধু দান নয়,  নৈতিক দায়িত্বও। ঘাসফুল যেভাবে এই শিশুদের সুরক্ষা, শিক্ষা ও লালন-পালনের দায়িত্ব নিয়ে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়।

আলোচনা শেষে প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান ১৫ জন ছিন্নমূল বাচ্চাদের হাতে ঈদ সামগ্রী ও ৩ হাজার ৫০০ করে টাকা তুলে দেন।