ভোলাহাট আম ফাউন্ডেশন'র আমবাজারের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পরিপক্ক আম সংগ্রহ ও বাজারজাতকরণের সর্ববৃহৎ সংগঠন“ভোলাহাট আম ফাউন্ডেশন”এর উদ্দ্যোগে "আম বাজার" এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে ২০২৬) দুপুর ১২টায় এ বাজারের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, ভোলাহাট আম ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ মনসুর আলী, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইয়াজদানি আলিম আল রাজি জর্জ, আম ফাউন্ডেশনের সদস্য মোঃ কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, জেলা স্বচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ মিজানুর রহমান মিজু, সাবেক কোষাধ্যক্ষ মোঃ লাল দেওয়ানসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আম ব্যবসায়ী ও আমচাষীগণ উপস্থিত ছিলেন।
আম বাজারজাতকরণের "বাজার শুভ উদ্বোধনে বক্তারা বলেন, ভোলাহাটের আম দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক সুনাম অর্জন করেছে। সঠিকভাবে পরিপক্ক আম সংগ্রহ ও বাজারজাতকরণের মাধ্যমে কৃষক ও ব্যবসায়ীরা ন্যায্যমূল্য পাবেন এবং ভোলাহাটের আমের সুনাম আরও বৃদ্ধি পাবে। সে সাথে আম ব্যবসায়ী ও আমচাষীগণ আর্থিকভাবে মুনাফার্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসআইএল/বিবিএন