জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ২৫ মে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান'

National Poet Kazi Nazrul Islam
স্টাফ রিপোর্টার:- ২৩ মে ২০২৬ ১০:২২ অপরাহ্ন সারা বাংলা
স্টাফ রিপোর্টার:- ২৩ মে ২০২৬ ১০:২২ অপরাহ্ন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মবার্ষিকী  উদযাপন উপলক্ষে ২৫ মে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান'
ছবি ইন্টারনেট

রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি, জন্মলগ্ন থেকেই বাংলা সংস্কৃতির প্রচার-প্রসার ও সংরক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী ১৪৩৩/২০২৬ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি, রাজশাহীর আয়োজনে আগামী ২৫ মে সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে,  'আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান' অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  কাজী শহিদুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রাজশাহী উপস্থিত থাকবেন। 


এসআইএল/বিবিএন