গোদাগাড়ীতে সাগরাম মাঝি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Sagaram Majhi Memorial Football Tournament inaugurated
ছোটন সরদার ২৪ মে ২০২৬ ১১:০০ পূর্বাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ২৪ মে ২০২৬ ১১:০০ পূর্বাহ্ন
গোদাগাড়ীতে সাগরাম মাঝি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রাজশাহীর গোদাগাড়ীতে ‘সাগরাম মাঝি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন হয়েছে।



রাজশাহীর গোদাগাড়ীতে ‘সাগরাম মাঝি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন হয়েছে। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, সামাজিক সম্প্রীতি জোরদার এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার লক্ষ্য নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

রবিবার (২৪ মে) সকালে গোদাগাড়ী উপজেলার কাদমা হাই স্কুল মাঠে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির উদ্যোগে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

একাডেমির পরিচালক হরেন্দ্র নাথ সিং এর সভাপতিত্বে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা হেমন্ত মুরারী। এসময় উপস্থিত  ছিলেন একাডেমির উপ-পরিচালক বেঞ্জামিন টুডু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক আমিরুল ইসলাম কনক (পিএইচডি), রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সামসন হাঁসদা, সাঁওতালি গানের প্রশিক্ষক মানুয়েল সরেন এবং একাডেমির নির্বাহী সদস্য শেলী প্রিসিল্লা বিশ্বাস ও সুসেন কুমার শ্যামদুয়ার।

এর আগে সকাল সাতটায় সাগরাম মাঝির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন একাডেমির কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বাসিন্দারা।

আয়োজকেরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যেও টুর্নামেন্টকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

টুর্নামেন্টে অংশ নিচ্ছে মাঝি একাদশ, সিমলা তীরন্দাজ ক্লাব, ঝিনা ফুলবাড়ি সৃজন সংঘ, পাহাড়িয়া আদিবাসী ছাত্র পরিষদ, প্রচেষ্টা স্পোর্টিং ক্লাব, কাদমা ফুলবাড়ি যুব সংঘ, সাগরাম হোস্টেল একাদশ ও গোপালপুর যুব সংঘ। নকআউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে।