ঈদুল আজহা
২৭ মে থেকে বন্ধ থাকবে সব ভারতীয় ভিসা সেন্টার
All Indian visa centers to remain closed from May 27
ঈদুল আজহা উপলক্ষ্যে সব ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভেক) আগামী বুধবার (২৭ মে) থেকে বন্ধ থাকবে। আগামী ৩১ মে (রোববার) ভিসা কার্যক্রম চালু হবে।
আইভেকের ওয়েবসাইটে এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে।
নোটিশে জানানো হয়, ঈদুল আজহা উপলক্ষ্যে ঘোষিত সরকারি ছুটির পরিপ্রেক্ষিতে সব ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভেক) আগামী ২৭ মে এবং ২৮ মে বন্ধ থাকবে। তবে ২৭ মে সব আইভেক-এ শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি সেবা চালু থাকবে।
সব আইভেক-এ নিয়মিত ভিসা কার্যক্রম ৩১ মে থেকে পুনরায় শুরু হবে।
এসআইএল/বিবিএন