নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় নিহত ২

অনলাইন ডেস্ক ২৫ মে ২০২৬ ১২:৫৪ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২৫ মে ২০২৬ ১২:৫৪ অপরাহ্ন
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় নিহত ২
নওগাঁর পত্নীতলায় ডাম্প ট্রাকের চাপায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন।--সংগৃহীত ছবি

নওগাঁর পত্নীতলায় ডাম্প ট্রাকের চাপায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নজিপুর-ধামইরহাট আঞ্চলিক সড়কের গাহন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার মহাদেবপুর উপজেলার সুজাইল এলাকার হাবিবুর রহমানের ছেলে আবু হাসান (৪৬) ও ধামইরহাট উপজেলার দুর্গাপুর এলাকার অছি উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫)।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটোরিকশাটি নজিপুর থেকে ধামইরহাট উপজেলার ফতেপুর বাজারের দিকে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক অটোরিকশাটি চাপে দিলে ঘটনাস্থলেই অটোরিকশা চালক আবু হাসান ও যাত্রী তরিকুল ইসলাম মারা যান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, রাত ২টার দিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ  উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ঘটনার পর ডাম্প ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।