কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের

Buffalo rampage at the sacrificial market
অনলাইন ডেস্ক ২৬ মে ২০২৬ ০৮:৩৯ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২৬ মে ২০২৬ ০৮:৩৯ অপরাহ্ন
কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলাে কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে দুজনের প্রাণ গেছে।--সংগৃহীত ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলাে কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে দুজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।

রোববার (২৪ মে) সানন্দবাড়ী কোরবানির পশুর হাটে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে সোমবার (২৫ মে) রাতে একজনের মৃত্যু হয় বলে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন।

নিহতরা হলেন সানন্দবাড়ী এলাকার চর মাদার গ্রামের নুর মোহাম্মদের ছেলে মজিবুর রহমান এবং রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের রুহুল আমিন।

স্থানীয়দের বরাতে ওসি আনোয়ার হোসেন বলেন, “গত রোববার সানন্দবাড়ী কোরবানির পশুর হাটে স্থানীয় এক ব্যক্তি কয়েকটি মহিষ বিক্রির জন্য নিয়ে আসেন। এরপর হঠাৎ দুটি মহিষ বিগড়ে গিয়ে হাটে আসা লোকজনের ওপর আক্রমণ করে।”

তিনি বলেন, “এতে অন্তত ছয়জন গুরুতর আহত হন। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে রুহুলের মৃত্যু হয়। আর সোমবার রাতে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর মারা যান।”

তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।