এসএসসি পাসে চাকরির সুযোগ, নেবে ২৮০ জন

Department of Public Health Engineering Jobs
অনলাইন ডেস্ক ০৭ জুন ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ০৭ জুন ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ন
এসএসসি পাসে চাকরির সুযোগ, নেবে ২৮০ জন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। --সংগৃহীত ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২০ তম গ্রেডে অফিস সহায়ক পদে ২৮০ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১০ জুন থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ০৮ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

পদসংখ্যা: ০১টি 

লোকবল নিয়োগ: ২৮০ জন 

পদের নাম: অফিস সহায়ক

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন গ্রেড: গ্রেড-২০

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

বয়সসীমা: ১ জুন ২০২৬ তারিখে ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন ফি: ফি বাবদ অফিস সহায়ক পদে মোট ৫৬ টাকা জমা দিবেন। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০৮ জুলাই ২০২৬