সিরাজগঞ্জে শিশুদের খাদ্যে মিলল ক্ষতিকর উপাদান, প্রতিষ্ঠান সিলগালা

Institution Sealed
অনলাইন ডেস্ক ০৮ জুন ২০২৬ ০৭:০০ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ০৮ জুন ২০২৬ ০৭:০০ অপরাহ্ন
সিরাজগঞ্জে শিশুদের খাদ্যে মিলল ক্ষতিকর উপাদান, প্রতিষ্ঠান সিলগালা
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জে শিশু খাদ্যসহ বিভিন্ন দধি ও দুগ্ধজাত পণ্য তৈরির একটি প্রতিষ্ঠানে অনুমোদনহীন রং, ফ্লেভার ও ঘনচিনি মিশিয়ে উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জের উদ্যোগে জেলার কান্দাপাড়া হাটখোলায় অবস্থিত ‘উৎসব দধি ভান্ডার’ নামের প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

অভিযানে প্রতিষ্ঠানটি শিশু খাদ্য ‘রোবো’, ‘ড্রিংকো’, ‘হাইস্পিড’, চাটনি, মাঠা ইত্যাদি উৎপাদনে অনুমোদনহীন রং, ফ্লেভার ও ঘনচিনি ব্যবহার করে আসছিল, যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করা হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির মালিক মো. রাসেল তালুকদারকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটি বন্ধ ও সিলগালা করা হয়।

সহকারী পরিচালক মো. সোহেল শেখ ঢাকা পোস্টকে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভোক্তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। আমরা জরিমানা করার পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছি।