আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Tree plantation program held
জেসিকা শেখ ১৫ জুন ২০২৬ ০৫:২৯ অপরাহ্ন সারা বাংলা
জেসিকা শেখ ১৫ জুন ২০২৬ ০৫:২৯ অপরাহ্ন
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ছবি - জেসিকা শেখ

১৪৩৩ বঙ্গাব্দের আষাঢ় মাসের প্রথম দিন উপলক্ষে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম রবি, সদস্য সচিব, যুবদল রাজশাহী মহানগর। তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক শিক্ষার্থীর উচিত অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেওয়া।”


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ জোবায়ের হোসেন তুষার এবং মোঃ রাফিউল ইসলাম রাফি, সদস্য, যুবদল, ১১ নং ওয়ার্ড, রাজশাহী মহানগর। তারা শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং পরিবেশবান্ধব কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

অতিথিরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে এবং সবুজ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।