চাঁপাইনবাবগঞ্জের পার্বতীপুরে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

Village court matters
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ১৬ জুন ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ন সারা বাংলা
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ১৬ জুন ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের পার্বতীপুরে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের পার্বতীপুরে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প এর উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন ২০২৬) বিকালে উপজেলায় ৪নং পর্বতীপুর ইউনিয়ন পরিষদ ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন অত্র পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। 

গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সেলিম উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাকিব আলী, সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফসহ অন্যরা। ক্যাম্পেইনে ইউপি বডির সকল সদস্যসহ প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী ও পেশাজীবির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন। সভাপতি তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে নিজ নিজ এলাকায় গ্রাম আদালতের প্রচারণা চালানোর এবং  বাস্তবায়নে আহবান জানান। বাংলাদেশের গ্রামীণ এলাকার জনগণ বিশেষত নারী, জাতিগত সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচারের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে- প্রজেক্টর ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে ক্যাম্পেইনের সামগ্রিক উদ্দেশ্য তুলে ধরে গ্রাম আদালতের উপর একটি ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে। ভিডিও শো শেষে অংশগ্রহণকারীর মতামত ও সুপারিশ গ্রহণ করা এবং শেষে কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে।