রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

BNP's sit-in program across the city
নিজস্ব প্রতিনিধি:- ২৩ জুন ২০২৬ ০৪:১৬ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিনিধি:- ২৩ জুন ২০২৬ ০৪:১৬ অপরাহ্ন
রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজশাহীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা।ছবি - কাবিল হোসেন

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজশাহীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতে মঙ্গলবার বিভিন্ন পয়েন্টে অবস্থান করেন তারা।

সকালে দলীয় কার্যালয়ে অবস্থান করেন মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ অন্য নেতাকর্মীরা। একই সঙ্গে নগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন।

দলীয় কার্যালয়ে অবস্থানের সময় সভাপতি মামুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন দলীয় শৃঙ্খলা বজায় রাখা, সাংগঠনিক নির্দেশনা অনুসরণ এবং আইন-কানুনের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেন।