পঞ্চগড়ে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

3-day National Fruit Fair inaugurated
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ ২৫ জুন ২০২৬ ০৯:৩৬ অপরাহ্ন সারা বাংলা
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ ২৫ জুন ২০২৬ ০৯:৩৬ অপরাহ্ন
পঞ্চগড়ে  ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
পঞ্চগড় জেলায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে।

করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস। প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড় জেলায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে যৌথভাবে এই মেলার আয়োজন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সদর উপজেলা কৃষি অফিস।

মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পঞ্চগড় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। পরে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন।

ফল মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন এলাকার কৃষকরা অংশগ্রহণ করেন।

পরে জাতীয় ফল মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অর্জুন চন্দ্র রায়ের সঞ্চালনায় ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিনের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (উদ্যান) সুবোধ চন্দ্র রায়, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন নবী প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, প্রতিদিন অন্তত ২৫-৩০ গ্রাম ফল খাবেন। দেশীয় ফলে অতিরিক্ত ভিটামিন সি এবং এন্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। যা মানব দেশের জন্য অন্তত গুরুত্বপূর্ণ।

সবাই যদি একটি করে ফলজ গাছ লাগানো যায়, তাহলে দেশের ফলের চাহিদা মিটবে। কেননা প্রতিবছর আপেল, আঙুর, কমলা, মাল্টাসহ ১০ হাজার কোটি টাকার ফল বিদেশ থেকে আমদানি করা হয়।

আমরা দেশীয় ফলে যদি নির্ভরশীল হই, তাহলে দেশের প্রচুর টাকা সাশ্রয়ের পাশাপাশি নিজেদের পুষ্টি চাহিদা পূরণ হবে।

এ মেলায় স্থানীয় কৃষক, উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠান দেশীয় ফল এবং ফলভিত্তিক পণ্য প্রদর্শন করছেন। পরে অতিথিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক ও কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলের চারা বিতরণ করেন।