পারিবারিক ও সামাজিক সচেতনতা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় : প্রতিমন্ত্রী আজাদ

Farhad Hossain Azad
কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ ২৬ জুন ২০২৬ ১০:০৫ অপরাহ্ন সারা বাংলা
কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ ২৬ জুন ২০২৬ ১০:০৫ অপরাহ্ন
পারিবারিক ও সামাজিক সচেতনতা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় : প্রতিমন্ত্রী আজাদ
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় -২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ এমপি।

প্রশাসন ও পুলিশ বাহিনীর একার পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। এ জন্য পারিবারিক ও সামাজিকভাবে সচেতনতা গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় -২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ এমপি।

তিনি বলেন, প্রত্যেক অভিভাবককে সন্তানের প্রতি আরো যত্নশীল হতে হবে। তারা কার সঙ্গে মিশছে, কোথায় সময় কাটাচ্ছে—সেদিকে নজর রাখতে হবে।

শুক্রবার (২৬ জুন) পঞ্চগড়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী।

পঞ্চগড় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। এতে জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা আনসার ও ভিডিপি কমান্ডেন্ট ফরিদ রহমান ও  পঞ্চগড় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাহুল সেন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।