পাঁচ দিনের সরকারি সফরে গেলেন সেনা প্রধান

Waqar-uz-Zaman
অনলাইন ডেস্ক ২৮ জুন ২০২৬ ০১:০৫ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ২৮ জুন ২০২৬ ০১:০৫ অপরাহ্ন
পাঁচ দিনের সরকারি  সফরে গেলেন সেনা প্রধান
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান--সংগৃহীত ছবি

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাপ্রধান রোববার (২৮জুন)  এ সফরে যান।

সফরকালে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে তিনি চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।