রাজশাহীতে পরীক্ষা দিতে গিয়ে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Chhatra League leader arrested
নিজস্ব প্রতিনিধি:- ২৮ জুন ২০২৬ ০৪:০২ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিনিধি:- ২৮ জুন ২০২৬ ০৪:০২ অপরাহ্ন
রাজশাহীতে পরীক্ষা দিতে গিয়ে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ছবি - কাবিল হোসেন

রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের মৌখিক পরীক্ষা দিতে গিয়েছিলেন  ছাত্রলীগ নেতা সজিব আলী (২৪)। তাকে রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিভাগের সামনে থেকে কলেজের একদল শিক্ষার্থী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

সজিব আলী রাজশাহী নগরীর চর শ্যামপুর গ্রামের মুজাম্মেল হকের ছেলে। তিনি কাটাখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি এবং রাজশাহী কলেজ ছাত্রলীগের সদস্য।

জানা গেছে, সজিব আলী রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি মৌখিক পরীক্ষা দিতে কলেজে এলে শিক্ষার্থীরা তাকে শনাক্ত করেন। পরে বিভাগের সামনে থেকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে তারা।

বোয়ালিয়া মডেল থানার ওসি মাসুমা মুস্তারি বলেন, শিক্ষার্থীরা ধরে সজিব আলী পুলিশের দিয়েছে। আমরা সজিবের বিষয়ে যাচাই-বাছাই করছি। তার বিরুদ্ধে কোন মামলা আছে কি না সেটি দেখার পর তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।