রাজবাড়ী‌তে গেট ব্যারিয়ার ভেঙে রেলপথে ট্রাক, ৬ ঘণ্টা পর রেললাইন সচল

নিজস্ব প্রতিনিধি :- ২৯ জুন ২০২৬ ০৭:০৭ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিনিধি :- ২৯ জুন ২০২৬ ০৭:০৭ অপরাহ্ন
রাজবাড়ী‌তে গেট ব্যারিয়ার ভেঙে রেলপথে ট্রাক, ৬ ঘণ্টা পর রেললাইন সচল
রাজবাড়ী জেলা সদরে সারবোঝাই একটি ট্রাক রেলক্রসিংয়ের ব্যারিয়ার ভেঙে রেললাইনের উপর উঠে যায়। --সংগৃহীত ছবি

রাজবাড়ী জেলা সদরে সারবোঝাই একটি ট্রাক রেলক্রসিংয়ের ব্যারিয়ার ভেঙে রেললাইনের উপর উঠে যায়। এতে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

সোমবার (২৯জুন) ভোর ৪টার দি‌কে উপজেলার বসন্তপুর রেল‌গেইটে এ ঘটনা ঘ‌টে বলে জানিয়েছেন রেলওয়ের রাজবাড়ীর উপ-সহকারী প্রকৌশলী মো. মাহাবুব হাসান।

তিনি বলেন, রাত যশোরের নওয়াপাড়া থেকে মানিকগঞ্জগামী সারবোঝাই একটি ট্রাক বসন্তপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি রেলক্রসিংয়ের ব্যারিয়ার ভেঙে রেললাইনের উপর উঠে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে রেলওয়ে প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান প্রকৌশলী মাহাবুব হাসান।