বোয়ালিয়া মডেল থানার প্রথম নারী ওসিকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিজয় বাংলা নিউজের জেলা প্রতিনিধি জেসিকা শেখ
Bijoy Bangla News' district correspondent Jessica Sheikh congratulated the first female OC of Boalia Model Police Station with flowers.
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানার প্রথম নারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাসুমা মুস্তারী। নতুন কর্মস্থলে যোগদানের পর তাকে বিজয় বাংলা নিউজ-এর জেলা প্রতিনিধি জেসিকা শেখ ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান গাজী বলেন, নতুন ওসি পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। তিনি আইনশৃঙ্খলা রক্ষা, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা এবং নগরবাসীর পাশে থেকে সর্বোচ্চ সেবা প্রদানে আন্তরিকভাবে কাজ করবেন।
নবনিযুক্ত ওসি মাসুমা মুস্তারীর নেতৃত্বে বোয়ালিয়া মডেল থানার কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের আস্থা ও সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে নগরবাসীর প্রত্যাশা।
এসআইএল/বিবিএন