উৎসবের আবহে বদলগাছীতে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

NTV's 24th anniversary celebration
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): ০৩ জুলাই ২০২৬ ০৫:০৭ অপরাহ্ন সারা বাংলা
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): ০৩ জুলাই ২০২৬ ০৫:০৭ অপরাহ্ন
উৎসবের আবহে বদলগাছীতে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
উৎসবের আবহে বদলগাছীতে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উৎসবের আমেজ, শুভেচ্ছা বিনিময় আর প্রাণবন্ত আয়োজনে নওগাঁর বদলগাছীতে উদযাপিত হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ‘সময়ের সাথে আগামীর পথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার ডাকবাংলো হলরুমে কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু এবং বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন।

এনটিভি অনলাইন নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর) প্রতিনিধি মিঠু হাসানের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এমদাদুল হক দুলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বদলগাছী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু জার গিফারী।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজনের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুই যুগেরও বেশি সময় ধরে এনটিভি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকের আস্থা অর্জন করেছে। সংবাদ, শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন ও বিনোদনে চ্যানেলটির অবদান উল্লেখযোগ্য। সত্যনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও এনটিভি মানুষের প্রত্যাশা পূরণ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং এনটিভির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দর্শকপ্রিয়তা কামনা করেন। পরে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের প্রাণচাঞ্চল্য। আন্তরিকতা, সৌহার্দ্য ও আনন্দ-উচ্ছ্বাসে মুখর পরিবেশে বদলগাছীতে উদযাপিত হয় এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।