ধানক্ষেতে মিলল দুই কোটি টাকার স্বর্ণ, আটক ১

1 arrested for carrying gold worth Tk 2 crore
জয়পুরহাট সংবাদদাতা :- ০৩ জুলাই ২০২৬ ০৮:২০ অপরাহ্ন সারা বাংলা
জয়পুরহাট সংবাদদাতা :- ০৩ জুলাই ২০২৬ ০৮:২০ অপরাহ্ন
ধানক্ষেতে মিলল দুই কোটি টাকার স্বর্ণ, আটক ১
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকায় ধানক্ষেত থেকে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকায় ধানক্ষেত থেকে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় কৃষকের ছদ্মবেশে ভারতে পাচারকালে ১০১ ভরি ওজনের দশটি স্বর্ণের বারসহ এক চোরকারিকে আটক করা হয়। উদ্ধার হওয়া আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ২৭ লাখ ৮৩ হাজার টাকা।

শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের ক্যাফে-২০ কনফারেন্স কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে সীমান্ত এলাকার একটি ধানক্ষেত থেকে এই স্বর্ণের চালান উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের গোপন তথ্যের ভিত্তিতে হাটখোলা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আনিছুর রহমানের নেতৃত্বে একটি টহল দল সালুয়া বিল এলাকায় অভিযান চালায়। এ সময় ধানক্ষেতে সন্দেহজনকভাবে চলাফেরা করতে থাকা মামুনুর রশীদ (৩৫) নামে ওই ব্যক্তিকে দাঁড়ানোর সংকেত দেওয়া হয়। তবে তিনি না দাঁড়িয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, ধানক্ষেতের কাদার নিচে স্বর্ণের চালান লুকিয়ে রাখা হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী মাটি খুঁড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক মামুনুর রশীদ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণ ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণকরা হয়েছে।