রেলের ভূ-সম্পত্তি বিভাগের কানুনগো'রা পদোন্নতি না নিয়ে আজীবন থাকতে চায় একই পদে
দেশের সকল কর্মচারী পদোন্নতি চাইলেও ব্যতিক্রম বাংলাদেশ রেলওয়ের কানুনগো কর্মচারীদের । তারা ১৩ তম গ্রেডের কানুনগো থেকে যেতে চায় না ১০ম গ্রেডে। হতে চায়না সার্কেল অফিসার ।
১৩ তম গ্রেডের কোন কানুনগো যেতে চায়নি ১০ম গ্রেডের সার্কেল অফিসার হতে।২২ বছরের ইতিহাসে কোন কানুনগো আগ্রহ দেখায়নি। আজীবন থাকতে চায় কানুনগো পদে।
এ পদ থেকে পদোন্নতির জন্য এসিআর জমা দেয়নি কেউ। চিঠিপত্র পর্যালোচনা করে দেখা যায়, গত ২৮ মে ২০২৫ ইং তারিখ বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা তাহমিদা আক্তার স্বাক্ষরিত চিঠি থেকে দেখা যায়, বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের ফিল্ড কানুনগো পদ হতে সার্কেল অফিসার (সিও) পদে পদোন্নতির জন্য একটি চিঠি। যেখানে উল্লেখ আছে যে সকল কানুনগোর ৮ বছর পূর্ণ হয়েছে তাদের তালিকা প্রস্তুত এবং যাচাই বাচাই এর নিমিত্তে ৫ বছর এর এসিআর ( বার্ষিক গোপনীয় অনুবেদন) প্রেরনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
কিন্তু বিষ্ময়কর ব্যাপার ১৩ তম গ্রেডের কোন কানুনগো যেতে চায়নি ১০ম গ্রেডের সার্কেল অফিসার হতে। পদোন্নতির জন্য এসিআর জমা দেয়নি কেউ।
২২ বছরের ইতিহাসে কোন কানুনগো আগ্রহ দেখায়নি। আজীবন থাকতে চায় কানুনগো পদে।
রেলপথ মন্ত্রণালয়ের আরেকটি চিঠি থেকে দেখা যায়, বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে ২৯৭ টি পদের মধ্যে কর্মরত রয়েছে মাত্র ৮২ টি পদে। অবশিষ্ট ১৯৭ টি পদ শূন্য রয়েছে। শুধু পূর্বাঞ্চলেই সার্কেল অফিসার পদে ৭ টি পদের ৭ টি পদই শূন্য। পশ্চিমাঞ্চলেরও একই অবস্থা।
প্রশ্ন জেগেছে কিসের আশায়? কিসের নেশায় এই পদ তারা ছাড়তে চায়না। কি মধু রয়েছে কানুনগো পদে।