টেকনাফে মাদক-চোরাচালান প্রতিরোধে গুরুত্বারোপ

Emphasis on preventing drug smuggling
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৫ জুলাই ২০২৬ ০৪:৪২ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৫ জুলাই ২০২৬ ০৪:৪২ অপরাহ্ন
টেকনাফে মাদক-চোরাচালান প্রতিরোধে গুরুত্বারোপ
টেকনাফে মাদক-চোরাচালান প্রতিরোধে গুরুত্বারোপ

কক্সবাজারের টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল আয়োজিত সভায় টেকনাফ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ এবং মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী 

জেলা প্রশাসক মো: আ: মান্নান এর সভাপতিত্বে সভায় বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, কোস্ট গার্ড, আনসার এর উর্ধ্বতন অফিসারগণ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় টেকনাফ অঞ্চলের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।