বাসচাপায় প্রাণ গেল অটোরিকশার যাত্রী মা-ছেলের

Mother and son, autorickshaw passengers, killed in bus crash
অনলাইন ডেস্ক ০৯ জুলাই ২০২৬ ০৫:৪৫ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ০৯ জুলাই ২০২৬ ০৫:৪৫ অপরাহ্ন
বাসচাপায় প্রাণ গেল অটোরিকশার যাত্রী মা-ছেলের
সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন।--সংগৃহীত ছবি

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল বাসস্ট্যান্ড ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকার মাঝামাঝি জায়গায় এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে নিহত ছেলের নাম জানা যায়নি। তবে, মায়ের নাম মোছা. নীলা। তিনি কামারখন্দ উপজেলার নূরনগর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। 

জানা গেছে, বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মহাসড়কের হাটিকুমরুল এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা মা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আরও তিনজন আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন গণমাধ্যমকে বলেন, মা ও ছেলে নিহত হয়েছেন। ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা ঘটনাস্থলে তদন্ত করছি।