কক্সবাজার জেলার প্রত্যন্ত অঞ্চল পানির নিচে

বন্যাদুর্গতদের জন্য ৩০ লাখ টাকা ও সাড়ে ৪০০ মেট্রিক টন চাল বরাদ্দ

3 million taka and 450 metric tons of rice allocated
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১১ জুলাই ২০২৬ ০৭:৫১ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১১ জুলাই ২০২৬ ০৭:৫১ অপরাহ্ন
বন্যাদুর্গতদের জন্য ৩০ লাখ টাকা ও সাড়ে ৪০০ মেট্রিক টন চাল বরাদ্দ
কক্সবাজার জেলার প্রত্যন্ত অঞ্চলে এখন বন্যা পরিস্থিতি।

কক্সবাজার জেলার প্রত্যন্ত অঞ্চলে এখন বন্যা পরিস্থিতি। প্রধানমন্ত্রী নিজেই বন্যা পরিস্থিতির সার্বিক খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক।

শনিবার ১১ জুলাই দুপুরে বন্যাদুর্গত পেকুয়া ও চকরিয়া উপজেলা পরিদর্শন করেন তিনি।

জেলা প্রশাসক বলেন, বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকার ইতোমধ্যে জেলায় ৩০ লাখ টাকা এবং সাড়ে ৪০০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। পাশাপাশি দুই থেকে আড়াই লাখ মানুষের কাছে ত্রাণসহ বিভিন্ন ধরনের জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই গতকাল কক্সবাজারের খবরাখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। আমরা ইতোমধ্যে দুই থেকে আড়াই লাখ মানুষের মাঝে সরকারি সহায়তা পৌঁছে দিয়েছি। কক্সবাজারের জন্য ৩০ লাখ টাকা এবং সাড়ে ৪০০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।


জেলা প্রশাসক আরও বলেন, গতকালের তুলনায় আজ বৃষ্টিপাত অনেকটা কম ছিলো। তবে বিকেল থেকে কিছুটা বেড়ে যায়। তবে মাতামুহুরী নদীর পানি উল্লেখযোগ্যভাবে নেমে আসে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, নদীর পানি এখন বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আশা করছি আগামীকালের মধ্যে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং ধীরে ধীরে পানি নেমে যাবে।

এর আগে জেলা প্রশাসক পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাংলাপাড়া গ্রাম পরিদর্শন করে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ, ওষুধ, মোমবাতি ও নিরাপদ পানি বিতরণ করেন। এ সময় পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন।

পরে তিনি চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলার বেতুয়া বাজার স্টেশন এলাকা ও কোনাখালী ইউনিয়নের মরংগুনা এলাকা পরিদর্শন করেন। সেখানে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী, জরুরি ওষুধ, মোমবাতি ও নিরাপদ পানি বিতরণ করা হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) এ সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন।

বিজয় বাংলা নিউজকে জেলা প্রশাসন জানিয়েছে, বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য প্রয়োজনীয় ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে।