নিসচা রাজশাহী জেলা শাখার সাধারন সভা

নিজস্ব প্রতিনিধি:- ১১ জুলাই ২০২৬ ০৮:৪০ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিনিধি:- ১১ জুলাই ২০২৬ ০৮:৪০ অপরাহ্ন
নিসচা রাজশাহী জেলা শাখার সাধারন সভা
রাজশাহী জেলা শাখার কাজিহাটা গ্রেটার রোডস্থ কার্যালয়ে নিসচা রাজশাহী জেলা শাখার সাধারন সভা অনুষ্ঠিত হয়।

গত ১০ জুলাই, ২০২৬ ইং শুক্রবার নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার কাজিহাটা গ্রেটার রোডস্থ কার্যালয়ে নিসচা রাজশাহী জেলা শাখার সাধারন

সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভা সভাপতিত্ব করেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহ্ধসঢ়;সান টিটু। প্রধান অতিথি ছিলেন তানজানিয়া রাষ্ট্রের সাবেক কনসাল জেনারেল ইঞ্জিনিয়ার এম. রফিকুল ইসলাম। সভার শুরুতেই কোরআন তেলওয়াত ও দোয়া করেন কার্যকরী সদস্য আলহাজ কাজী কায়কোবাদ। সাংগঠনিক সম্পাদক ডাঃ আমানুল্লাহ বিন আখতার আবিদ শোক প্রস্তাব করেন এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি প্রকৌ. জুনায়েদ আহমেদ। সভায় সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক প্রকৌ. আরিফুল ইসলাম। ঢাকায় অনুষ্ঠিতব্য নিসচা’র ১১তম মহাসমাবেশ,সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা, ট্রাফিক ক্যাম্পেইন, চালক,ছাত্র-ছাত্রীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ইত্যাদি বিষয়ে সদস্যদের মাঝে মুক্ত আলোচনা করা হয়। অনুষ্ঠানে আরও অংশগ্রহন করেন উপদেষ্টা এ্যাড. জানে আলম, সহ-সাধারণ সম্পাদক প্রকৌ. ময়নুল হক, তাছলিমা আকতার মনি, অর্থ সম্পাদক আবু তালেব, দপ্তর সম্পাদক জুলফিকার আলী, প্রচার সম্পাদক তামিম আহমেদ,প্রকাশনা সম্পাদক আসমানি আখতার আঁখি সাংস্কৃতিক সম্পাদক এ্যাড. মুন্সী আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক সম্পাদক আজমিরা আক্তার পাঁপিয়া, যুব বিষয়ক সম্পাদক মুস্তাকিম হোসেন সাহান,কার্যকরী সদস্য- ডঃ সিরাজুল ইসলাম,ডাঃ মনিরুল হক, আসাদ হোসেন,হারুন অর রশিদ, কলিম উদ্দিন, আবু সুফিয়ান সাগর, ইসতিয়াক শাহরিয়ার, সবুজ আলী,চন্দন, মৌসুমী আখতার,নাসরিন খাতুন মাহি, ডলি খাতুন,সাউদ নিজাম, সাইফুল ইসলাম

পিন্টু, সদস্য- শিউলী আকতার জেমি, সাহেদ, ফারহানা ইলাম রাসা, ফারজানা ইসলাম (সারা),ঐশি, নাফিসা প্রমুখ। সভা শেষে সকলকে নৈশভোজ করানো হয়।