রাজশাহীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অঙ্গ এবং সহযোগী সংগঠনসমূহ, রাজশাহী মহানগরের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছেএ শনিবার (১১ জুলাই) বিকেলে নগরীর মুন লাইট গার্ডেন মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।
এ সময় ভূমিমন্ত্রী বলেন, একটি শক্তিশালী, সুসংগঠিত ও জনবান্ধব সংগঠন গড়ে তুলতে সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় বিএনপির প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এ্যাড. সৈয়দ শাহিন শওকত, কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক সহ-সম্পাদ এ্যাড. শফিকুল হক মিলন, এমপি, সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল মার্শাল, সহ-সভাপতি ও আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, সদস্য ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা
এরশাদ আলী ঈশা, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা।
এ সময় মহানগর বিএনপির সহ-সভাপতিবৃন্দ যথাক্রমে আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, এডভোকেট আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, রাজশাহী মহানগর এর সাতটি থানার সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজশাহী মহানগরীর সভাপতি/ আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব বৃন্দ, ওয়ার্ড বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।