সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু
Housewife dies of electrocution
রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার সারাংপুর বউবাজার গ্রামে মর্মান্তিক এক দুর্ঘটনায় রুবিনা (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার (১২ জুলাই) সকালে টানা বৃষ্টিতে উপড়ে পড়া একটি সজিনা গাছের ডাল কাটতে গিয়ে তিনি বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্বজনরা দ্রুত তাকে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।