চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

World Population Day
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ১২ জুলাই ২০২৬ ০৭:৪৮ অপরাহ্ন সারা বাংলা
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ১২ জুলাই ২০২৬ ০৭:৪৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

তারুণ্যের আশা আকাঙ্ক্ষ-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি ৷ আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি  এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে  বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

১৯৪৭ সালের ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা ৫০০ কোটিতে উপনীত হওয়ায় পরিপ্রেক্ষিতে ১৯৮৯ সালে  জাতিসংঘ জনসংখ্যা তহবিলের তৎকালীন গর্ভর্ণিং কাউন্সিল জনসংখ্যা বিষয়ক ধারণার গুরুত্ব ও প্রয়োজনীয়তা প্রথম  অনুধাবন করে। পরবর্তীতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৫/২০১ নং প্রস্তাব পাশের মাধ্যমে ১৯৯০ সালের ডিসেম্বরে সারাবিশ্বে প্রতিবছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন সিদ্ধান্ত গৃহীত হয়। 'পরিবেশ ও উন্নয়নের সাথে জনসংখ্যা সম্পর্ক' বিষয়টি সমন্বয়ের তাগিদ থেকেই পরবর্তীতে বিশ্বব্যাপী একযোগে আনুষ্ঠানিকভাবে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন হয়ে আসছে। এই বছরেও দিবসটির ৩৬ তম উদযাপন হচ্ছে। দিবস উপলক্ষে রবিবার বৈকাল আলোচনা সভার আয়োজন করেন গোমস্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডঃ তারেক আব্দুল্লাহ । সহকারী কর্মকর্তা সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ প্রাং, পার্বত্যপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, চৌডালা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক  সাদিকুল ইসলাম, আলিনগর ইউনিয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার  শরীয়াতুল্লাহসহ অন্যরা। বক্তব্য শেষে পরিবার পরিকল্পনা কাজের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ভূমিকা রাখাই সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।