রাজশাহীতে শিক্ষার্থীর ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
Detention 1
রাজশাহীতে এক আইবিএ নারী শিক্ষার্থীর ভ্যানিটি ব্যাগ ধারালো অস্ত্র দেখিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুই ছিনতাইকারী। তবে ঘটনাস্থলে থাকা লোকজন ধাওয়া করে একজনকে ধরে ফেললেও আরেকজন পালিয়ে যায়।
রবিবার (১২ জুলাই)দুপুর আনুমানিক ২টার দিকে নগরীর আবহাওয়া অফিসের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইকারীরা মোটরসাইকেলে এসে শিক্ষার্থীকে ভয় দেখিয়ে তার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে জনতা ধাওয়া করে একজনকে আটক করে।
এ সময় উত্তেজিত লোকজন ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করে। পরে আটক ব্যক্তিকে কাটাখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।