প্রতিমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রায় যুক্ত হলো আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়
রাজশাহী মহানগরীর উন্নয়ন-অগ্রযাত্রায় যুক্ত হলো আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার আধুনিকায়ন, নতুন পশুপাখি সংযোজন এবং একটি আধুনিক কসাইখানা নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, (এমপি)কে রাজশাহী সফরের আমন্ত্রণ জানান রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।
রাসিক প্রশাসকের আমন্ত্রণে সোমবার (১৩জুলাই)প্রতিমন্ত্রী রাজশাহী সফর করেন। সফরকালে তিনি রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন করে এর আধুনিকায়ন ও নতুন পশুপাখি সংযোজনের সম্ভাব্য কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এছাড়া বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে তিনি আধুনিক কসাইখানা নির্মাণের প্রস্তাবিত স্থানও পরিদর্শন করেন।
পরবর্তীতে রাজশাহী নগর ভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী মহোদয় রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার আধুনিকায়ন, আধুনিক কসাইখানা নির্মাণসহ রাজশাহী মহানগরীর উন্নয়নে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।
রাজশাহী সিটি কর্পোরেশনের এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে নগরবাসী উন্নত বিনোদন, আধুনিক প্রাণিসম্পদ ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসম্মত মাংস বিপণন ব্যবস্থার সুফল ভোগ করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
পরিদর্শন কার্যক্রম শেষে নগর ভবনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন ।