টেকনাফ উপজেলার বিজ্ঞ এডভোকেট ও আইনজীবী সহকারীদের মতবিনিময় সভা

Exchange of views between advocates and legal assistants
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১৬ জুলাই ২০২৬ ১০:৩৪ পূর্বাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১৬ জুলাই ২০২৬ ১০:৩৪ পূর্বাহ্ন
টেকনাফ উপজেলার বিজ্ঞ এডভোকেট ও আইনজীবী সহকারীদের মতবিনিময় সভা
টেকনাফ উপজেলার বিজ্ঞ এডভোকেট ও আইনজীবী সহকারীদের মতবিনিময় সভা

আইন অঙ্গনে কর্মরত কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমমনা বিজ্ঞ এডভোকেট ও আইনজীবী সহকারীদের নিয়ে এক মতবিনিময় সভা ও ডিনারের আয়োজন করা হয়েছে। 

বুধবার ১৫ জুলাই সন্ধ্যায় জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আইনজীবী শাখার উদ্যোগে অভিজাত এক রেস্টুরেন্টে উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এডভোকেট আবদুল আমিন। 

সঞ্চালকের দায়িত্বে ছিলেন এডভোকেট জালাল উদ্দীন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিনিয়র আইনজীবী সহকারী মোহাম্মদ হাছান।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর ও জেলা আইনজীবী শাখার সভাপতি সিনিয়র এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা কর্মপরিষদ সদস্য, আইনজীবী শাখার সহ সভাপতি এডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, সহ সভাপতি সিনিয়র এডভোকেট ইব্রাহীম খলিল, এডভোকেট দিদারুল মুস্তফা ও এডভোকেট নুরুল কবির প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দুনিয়া ও আখেরাতকে সমান ভাবে গুরুত্ব দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। এই গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার একমাত্র ফ্লাটফরম হল বাংলাদেশ জামায়াত ইসলামী। এই সংগঠন মহান আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্টার জন্য সংগ্রাম করে যাচ্ছে। তাই সকল ভাইদের জামায়াত ইসলামীতে যোগদান করে দ্বীন প্রতিষ্টার মহৎ সংগ্রামে শামিল হওয়ার জন্য আন্তরিক আহবান জানিয়েছেন।