পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান

Waqar-uz-Zaman
অনলাইন ডেস্ক ১৯ জুলাই ২০২৬ ০২:০৮ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১৯ জুলাই ২০২৬ ০২:০৮ অপরাহ্ন
পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান
--সংগৃহীত ছবি

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তুরস্ক সরকারের আমন্ত্রণে রোববার (১৯ জুলাই) দেশটির উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সফরকালে, সেনাবাহিনী প্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

এছাড়াও, বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা বিষয়ক দ্বিপক্ষীয় সম্পর্ক অধিকতর উন্নয়ন ও জোরদার করার লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।