রামেকে হাসপাতালে আনসারদের প্রতি যুবককে হয়রানির অভিযোগ

Ansar members accused of harassing young man
নিজস্ব প্রতিনিধি:- ১৯ জুলাই ২০২৬ ০৮:৩৫ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিনিধি:- ১৯ জুলাই ২০২৬ ০৮:৩৫ অপরাহ্ন
রামেকে হাসপাতালে  আনসারদের প্রতি যুবককে হয়রানির অভিযোগ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক যুবক।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক যুবক।  আনসার সদস্যদের হাতে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় উপস্থিত চিকিৎসা নিতে আসা স্বজন ও সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই তরুণকে আনসার সদস্যরা জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দুর্ব্যবহার করেন। পরে বিষয়টি নিয়ে আশপাশে থাকা লোকজনের মধ্যে আলোচনা শুরু হয়। তবে ঠিক কী কারণে ওই তরুণকে আটকানো বা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ বা আনসার বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। হাসপাতালে সংবাদকর্মীদের প্রবেশ বাধা নিষেধ থাকায় ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি।