গোমস্তাপুরে ফুটবল পেয়ে ধন্যবাদ জানালেন মতিউর রহমান চেয়ারম্যানকে

Matiur Rahman
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ২০ জুলাই ২০২৬ ০৯:৩৪ অপরাহ্ন সারা বাংলা
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ২০ জুলাই ২০২৬ ০৯:৩৪ অপরাহ্ন
গোমস্তাপুরে ফুটবল পেয়ে ধন্যবাদ জানালেন মতিউর রহমান চেয়ারম্যানকে
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে ফুটবল পেয়ে ধন্যবাদ জানালেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমানকে আদিবাসী ছেলেরা।

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে ফুটবল পেয়ে ধন্যবাদ  জানালেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমানকে আদিবাসী ছেলেরা। ইউনিয়নের মিরা কাঁঠাল গ্রামের আদিবাসী খুদে ছেলেরা তাদের খেলাধুলা করার জন্য ফুটবল পেয়ে খুব আনন্দিত। সোমবার বৈকালে মিরাকাঠাল এলাকার সুশান ঘাট প্রাঙ্গণে ছেলেরা তাদের বিভিন্ন খেলাধুলায় ব্যস্ত থাকেন এবং ফুটবল পেয়ে আজ থেকে তারা ফুটবল খেলবে বলে জানান। সে সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম, রূপসী বাংলা টেলিভিশনের রিপোর্টার শাহারিয়া হোসেন শাহাদাৎ, আদিবাসী নেতা বীরেন বেসরা, অন্যায় প্রতিবাদী নেত্রী মাতি মুরমুসহ অন্যরা। মাদকের সচেতনতাই আগামী প্রজন্ম যাতে মাদকের সাথে সম্পর্কে না জড়াই খেলাধুলা উৎসাহ জোগাতে তাদেরকে ফুটবল দেওয়া হয়েছে বলে জানান রিপোর্টার শাহারিয়া শাহাদাৎ । 

রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান বলেল আদিবাসীসহ সকল কিশোরেরা যাতে মাদকের সাথে জড়িত না হয় অভিভাবকদের খেয়াল রাখার আহ্বান জানান। তাদেরকে খেলার উৎসাহ দিতে এবং লেখাপড়া মনোযোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করার জন্য আমি সকল প্রকাশ সহযোগিতার করব।