ইলামিত্র সংগ্রহশালায় যুক্ত হচ্ছে ‘নাচোলের রানী’ সিনেমা কর্নার ও সিনেমার মূল ফ্লিম

'Nacholer Rani' movie
নিজস্ব প্রতিনিধি:- ২১ জুলাই ২০২৬ ১১:১০ পূর্বাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিনিধি:- ২১ জুলাই ২০২৬ ১১:১০ পূর্বাহ্ন
ইলামিত্র সংগ্রহশালায় যুক্ত হচ্ছে ‘নাচোলের রানী’ সিনেমা কর্নার ও সিনেমার মূল ফ্লিম
“নাচোলের রানী” সিনেমা কর্নার স্থাপনের লক্ষ্যে গত ১৯ জুলাই ‘নাচোলের রানী’ চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্য সম্বলিত একটি ফটোসেট জেলা প্রশাসকের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার রাওতারা গ্রামে অবস্থিত ঐতিহাসিক ইলামিত্র সংগ্রহশালাকে আরও সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী করে তুলতে নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। সংগ্রহশালায় “নাচোলের রানী” সিনেমা কর্নার স্থাপনের লক্ষ্যে গত ১৯ জুলাই  ‘নাচোলের রানী’ চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্য সম্বলিত একটি ফটোসেট জেলা প্রশাসকের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসকের পরামর্শে ২০ জুলাই ‘নাচোলের রানী’ (৩৫ মি.মি.) চলচ্চিত্রের ১৪টি রিলের মূল ফিল্ম ক্যান নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সংরক্ষণের জন্য আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে ইলামিত্র সংগ্রহশালাটি ইতিহাস ও সংস্কৃতিপ্রেমী দর্শনার্থীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে এবং নাচোলের ঐতিহাসিক তেভাগা আন্দোলন ও ইলামিত্রের সংগ্রামী জীবন নতুন প্রজন্মের সামনে আরও সমৃদ্ধভাবে তুলে ধরা সম্ভব হবে।

অনুষ্ঠানে ইলামিত্র বিষয়ক লেখক ও গবেষক আলাউদ্দিন আহমেদ বটু উপস্থিত ছিলেন।