রুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত

Farewell and welcome of students
নিজস্ব প্রতিনিধি:- ২১ জুলাই ২০২৬ ০৬:২৯ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিনিধি:- ২১ জুলাই ২০২৬ ০৬:২৯ অপরাহ্ন
রুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত
রুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২৫ সিরিজের শিক্ষার্থীদের নবীনবরণ ও ২০ সিরিজের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সহ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে রুয়েটের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানের আয়োজন করে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সমিতি। আয়োজিত অনুষ্ঠানে সিএসই’র ২০ সিরিজের ১৮০ জন শিক্ষার্থীকে বিদায় দেওয়ার পাশাপাশি ২৫ সিরিজের ১৮০ জন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার।