অতি বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ একটি সড়কে ধস যানচলাচল ব্যহত

Heavy rain and natural disasters
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ: ২১ জুলাই ২০২৬ ০৭:৩০ অপরাহ্ন সারা বাংলা
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ: ২১ জুলাই ২০২৬ ০৭:৩০ অপরাহ্ন
অতি বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ একটি সড়কে ধস যানচলাচল ব্যহত
অতি বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ একটি সড়কে ধস যানচলাচল ব্যহত

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী বাজার থেকে চাঁদপাড়া কারিগরপাড়া জামে মসজিদ হয়ে  নিজামগাতী পর্যন্ত অপরদিকে মৃত রহিম বকস ডাক্তারের বাড়ি থেকে আকছেদের বাড়ি হয়ে ঘোড়া তলা পর্যন্ত রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু গত কয়েক দিনের অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সড়কটির বিভিন্ন জায়গা পুকুরে ধসে পড়েছে। এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ স্কুল-কলজ ও মাদ্রাসার শিক্ষার্থী এবং জরুরী যানবাহন চলাচল করে থাকে। গুরুত্বপূর্ণ এই সড়কটির অধিকাংশ জায়গা ভেঙ্গে পুকুরে চলে যাওয়ায় বর্তমানে কোন যানবাহন চলাচল করতে পারে না। ফলে অত্র এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। ভাঙ্গন রোদে জরুরি ভিত্তিতে বালুর বস্তা বা পাইলিং করা এবং রাস্তাটি পূর্ণ নির্মাণ করা অত্যন্ত প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী। এমতাবস্থায় দুর্যোগ কবলিত গুরুত্বপূর্ণ সড়কটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য স্থানীয় প্যানেল চেয়ারম্যান মোঃ সামছুল আলম খোকন, মাননীয় এমপি মহোদয় সহ উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন অত্র এলাকাবাসী।