কলেজ ব্যাগে মিললো দেড় কেজি হেরোইন, আটক ১

Detention 1
নিজস্ব প্রতিনিধি:- ২২ জুলাই ২০২৬ ০৪:২৫ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিনিধি:- ২২ জুলাই ২০২৬ ০৪:২৫ অপরাহ্ন
কলেজ ব্যাগে মিললো দেড় কেজি হেরোইন, আটক ১

রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে প্রায় দেড় কেজি হেরোইন উদ্ধারসহ ১জনকে   আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।

 আটক কৃতের নাম মো. ইকবাল হাসান (২৪)। সে রাজশাহীর পুঠিয়া উপজেলার রামজীবনপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

ডিএনসি জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের সারইল এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ অভিযান চালানো হয়। তবে বুধবার দুপুরে সংস্থাটি বিষয়টি নিশ্চিত করে ডিএনসি।

ডিএনসি জানায়,চাঁপাই -রাজশাহী সড়কে বাসে নিয়মিত  অভিযানের অংশ হিসেবে  চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী ‘কর্ণফুলি (মহানন্দা স্পেশাল)’ বাসে তল্লাশি চালানোর সময় বাসটির আসনে বসা যাত্রী ইকবাল হাসানের সঙ্গে থাকা একটি কলেজ ব্যাগে কাপড়ে মোড়ানো ১৫টি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ১০০ গ্রাম করে মোট ১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ইকবালকে হেরোইনের বাহক হিসেবে ধারণা করা হচ্ছে। জব্দ করা মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ এবং তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চালানের সাথে জড়িত মূল চক্রকে শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোদাগাড়ী মডেল থানায় মঙ্গলবার দিবাগত রাতে মামলা করা হয়েছে।