জাল কাগজে জমি দখলের চক্রান্তের প্রতিবাদে ভুক্তভোগীদের মানববন্ধন
Protest against plot to grab land using fake papers
জমি জালিয়াতি ও জাল নথিপত্র তৈরি করে পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টার বিরুদ্ধে বিচার চেয়ে মানববন্ধন করেছেন এক ভুক্তভোগী পরিবার। গতকাল মঙ্গলবার বিকেলে রাজশাহীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে ভুক্তভোগী ফাতেমা বেগম লিনা অভিযোগ করে বলেন, দূরসম্পর্কের আত্মীয়দের একটি চক্র তাদের নিজ নামীয় সিএস, আরএস রেকর্ডপত্র ও খতিয়ান থাকা সত্ত্বেও ভুয়া কাগজপত্র বানিয়ে ভূমি অফিসে খাজনা স্থগিত করিয়ে দিয়েছে। ফলে তারা নিজেদের জমিতে বসবাস করতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন।
প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করে ভুক্তভোগী পরিবারটি আইনগত সমাধানের আহ্বান জানান। মানববন্ধনে মরহুম আজিমুদ্দিনের স্ত্রী রওশন আরা বেগম, ছেলে মামুনুর রশিদ চন্দন ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।